ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গণপিটুনিতে চাঁদাবাজ নিহত!

    গণপিটুনিতে চাঁদাবাজ নিহত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের গজারিয়ায় সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের গণপিটুনিতে মামুন বেপারী (৩৮) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে।

    শনিবার (৩ জুন) দুপুরের দিকে মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব উপজেলার সন্তোষপুরের তালতলির কাছে এঘটনায় ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মোহাম্মদ আলির ছেলে। সে মেঘনা নদীর চিহ্নিত চাঁদাবাজ বলে নৌ-পুলিশ জানিয়েছে।

    পুলিশ জানায়, মামুন বেপারী নয়ন গ্রুপের অন্যতম সদস্য। এই গ্রুপের প্রধান নৌ ডাকাত নয়নের চাচাতো ভাই নিহত মামুন বেপারী। তবে নিহতের ভাই শাহাদাৎ বেপারী জানান, চাঁদাবাজি নয় বালুর জাহাজটিতে পাওনা টাকার জন্য গিয়েছিল মামুন।

    জানা যায়, দুপুরের মেঘনা নদীতে ট্রলারযোগে মামুনসহ কয়েকজন চাঁদাবাজ বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকদের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হলে মামুনের মাথায় জখম হয়। পরে তার সাথের লোকজন তাকে গুরত্বর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। এরমধ্যে বাল্কহেডটি অন্যত্র চলে যায়।


    গজারিয়া থানার ওসি রহিছ উদ্দিন জানান, একটি বালুবাহী ট্রলারে মামুন ব্যাপারী ও তার লোকজন চাঁদা দাবি করলে এ সংঘর্ষেও ঘটনা ঘটে। মারামারি খবর শুনে আরও ১৫/২০ জন ছুটে আসে। পরে বালুর জাহাজের কয়েকজন মেঘনা তীরের তালতলি গ্রাম দিয়ে পালিয়ে যায়। এই সময় মামুনের লোকজন গ্রামের কয়েকটি বাড়িঘর কোপায়। এই সময় মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় গ্রামে ডাকাত পড়েছে। পরে লোকজন বেড়িয়ে আসলে মামুনের লোকজন পালিয়ে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ