ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সপরিবারে করোনায় আক্রান্ত স্বরূপকাঠির ওসি

    সপরিবারে করোনায় আক্রান্ত স্বরূপকাঠির ওসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

        
    পিরোজপুরের স্বরূপকাঠিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ৫ দিনে করোনা পরীক্ষায় ৬২ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানসহ সপরিবারে আক্রান্ত স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন তার সরকারী বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

    এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান,গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জনের নমুনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া গত পাঁচ দিনে মোট ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে বলেও জানান তিনি।  

    সেক্ষেত্রে  এ উপজেলায়  গত ৬ দিনে  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জন। যাদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে ও বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এদিকে উপজেলা জুড়ে  করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মাঝে সংক্রমণ আতঙ্ক সৃষ্টি হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ