ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • হাজত ভেঙে রোহিঙ্গা যুবকের পলায়ন

    হাজত ভেঙে রোহিঙ্গা যুবকের পলায়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার রোহিঙ্গাদের ক্যাম্প ভাসানচর থানাহাজতের গ্রিল ভেঙে মো. শাহেদ উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

    আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত মাসে ভাসানচরে নৌ-বাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ভাসানচর থেকে গ্রেপ্তার করা হয় আসামি রোহিঙ্গা যুবক শাহেদকে। পরদিন তাকে নৌ-পথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার না পাওয়ায় ভাসানচর থানাহাজতে রাখা হয়। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোরের কোন এক সময় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। 

    তিনি আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের ৬ নম্বর কক্ষে বসবাস করতেন। পালানোর পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য ভাসানচর ও আশপাশের এলাকায় অভিযান অব্যহত রয়েছে।

    ওসি আরো বলেন, তিনি পালিয়ে কোথাও থাকতে পারবেন না। আমরা তাকে ধরতে সমর্থ হবো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ