ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • জামায়াত-হেফাজতের ফাঁদে না পড়ার আহ্বানে মাইকিং

    জামায়াত-হেফাজতের ফাঁদে না পড়ার আহ্বানে মাইকিং
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্রকে আর মাঠে নামতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা এবং একাধিক পথসভা করেন তিনি।

    শোভাযাত্রায় মাইকিং করে চকরিয়া ও পেকুয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে এমপি বলেন, 'কোন পরিবারের স্কুল, কলেজ বা মাদরাসায় পড়ুয়া সন্তান যেনো ইসলামের লেবাসধারী বিএনপি-জামায়াত বা হেফাজতসহ মৌলবাদী চক্রের ফাঁদে পা না দেয়। কোন সন্তান যাতে ইসলাম রক্ষার নামে কোনো ধরণের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।'

    বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার'-এর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। এ সময় আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেন, 'আমার নির্বাচনী এলাকা চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায়  স্বাধীনতাবিরোধী বিএনপি, জামায়াত ও হেফাজতচক্রের কোনো স্থান নেই। জনগণের জানমাল, সরকারি সম্পদ, মানুষের বাড়িঘরে আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোনো অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি। এরপরও কোনো অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি হবে অতীতের চেয়ে ভয়াবহ।’

    তিনি জানান, স্বাস্থবিধি মেনে মোটরসাইকেল শোভাযাত্রা এবং একাধিক পথসভা করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৩৯ কিলোমিটার সড়কে এ প্রচারণা চালানো হয়। দুই উপজেলার ২৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে সবার বাড়ি বাড়ি এ বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ