ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • অতিরিক্ত মাথাব্যাথার কারণ ও প্রতিকার

    অতিরিক্ত মাথাব্যাথার কারণ ও প্রতিকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেক কারণেই মাথা ব্যাথা হতে পারে। প্রচণ্ড মাথা ব্যাথা হলেই অনেকে মনে করেন মাইগ্রেনের ব্যাথা। কিন্তু বিষয়টা আসলে সেরকম না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘মায়ো ক্লিনিক’ নামের এক চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত অনলাইন জার্নালের তরফে মাথাব্যথা নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে। সেখানে নানা তথ্য ‍উঠে এসেছে।

    মাথাব্যথার কারণ অনেক কিছু হতে পারে। মাইগ্রেন যেমন একটি কারণ তেমনি আরো অনেক কারণ রয়েছে। মাথাব্যাথার পিছনে সবচেয়ে বড় কারণগুলো কী চলুন জেনে নেওয়া যাক।

    > চোখের পাওয়ারে পরিবর্তন, বা একটানা কম্পিউটার বা ফোনের দিকে তাকিয়ে থাকা
    > মদ্যপান বা ব্ল্যাক কফি পান
    > ঠাণ্ডা খাবার থেকে মাথার যন্ত্রণা
    > ঘুমের সময়ে পরিবর্তন
    > রাতে ঘুমানোর সময় ভুলবশত ঘাড়ে চাপ লাগা এবং এ থেকে মাথাব্যাথা।
    > অনেকসময় খালি পেটে থাকা
    >  অতিরিক্ত মানসিক চাপ
    >  হঠাৎ করে অ্যালার্জি সৃষ্টি হওয়া
    > ধুপ বা কোনও সুগন্ধির কড়া গন্ধ
    > কোনও রাসায়নিকের গন্ধ
    >খুব টাইট করে চুল বেঁধে রাখা

    মাইগ্রেনের সমস্যা নেই, অথচ নিয়মিত মাথাব্যথা হচ্ছে। সে ক্ষেত্রে কী করবেন চলুন জেনে নেওয়া যাক।

    > পর্যাপ্ত পানি পান করুন
    > কখনও খালি পেটে থাকবেন না
    > খুব কড়া গন্ধ যেখান থেকে মাথা ব্যাথা হতে পারেন সেখান থেকে দূরে থাকুন।
    > মোবাইল বা কম্পিউটার পর্দা থেকে নির্দিষ্ট সময় অন্তর কিছু ক্ষণের জন্য বিশ্রাম নিন
    >হালকা শরীরচর্চা করুন

    এ সবেও মাথাব্যথা না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ