ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার 
  • করোনা: ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু

    করোনা: ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল (মমেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও ৬ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

    করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৩ জন, নেত্রকোণার ২ জন এবং টাঙ্গাইলের ১ জন। উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচজন, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর এবং সুনামগঞ্জের একজন করে।

    সোমবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউ'র ২০ জনসহ মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।’

    অপর দিকে গত ২৪ ঘণ্টায় ৭০৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ