ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রামুর বৌদ্ধবিহার দেখে অভিভূত মার্কিন রাষ্ট্রদূত 

    রামুর বৌদ্ধবিহার দেখে অভিভূত মার্কিন রাষ্ট্রদূত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামুর বৌদ্ধবিহার পরিদর্শন করে অভিভূত ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৃহস্পতি দুপুরে রামুর ঐতিহ্যবাহী বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে ভুবন শান্তি একশো ফুট দীর্ঘ বুদ্ধমূর্তি দেখতে যান।

    সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করে পরিদর্শন টিম। পরে দুপুর ১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভাবনা কেন্দ্রে পৌঁছলে তাকে ফুলের অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমৎ করুণাশ্রী থের ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া।

    বিষয়টি নিশ্চিত করে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া জানান, দুপুর ১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভাবনা কেন্দ্রে যান এবং প্রায় আধাঘণ্টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় তিনি বিহারের চারপাশ ঘুরে ঘুরে দেখেন। বিহারের সৌন্দর্য দেখে অভিভূত বলে জানান তিনি।

    তিনি বলেন, বিহারে পৌঁছেই ১০০ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি দেশের সর্ববৃহৎ ১০০ ফুট বুদ্ধমূর্তির চারিদিকে ঘুরে দেখেন।

    তিনি আরও জানান, রাষ্ট্রদূত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শ্রীমৎ, করুণাশ্রী মহাথেরোর সঙ্গে কুশল বিনিময় করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ