ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাবুগঞ্জে গৃহহীনদের চলমান ঘর নির্মাণকাজ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক 

    বাবুগঞ্জে গৃহহীনদের চলমান ঘর নির্মাণকাজ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষে বাবুগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য চলমান ঘর নির্মাণকাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ সোহেল মারুফ। 

    মঙ্গলবার সকালে  তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রাম ১০ টি,  জাহাঙ্গীর নগর ইউনিয়নের শীলনদিয়া এলাকায় ১৮ টি ও মাধবপাশার বাদলা এলাকায় চলমান গৃহ নির্মাণকাজ পরিদর্শনে যান।

    এ সময় তিনি বাবুগঞ্জের গৃহহীনদের জন্য উপযোগী ও টেকসই ঘর নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। 
    মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন -গৃহহীনদের জন্য বাবুগঞ্জে  প্রথম পর্যায়ে ১৭০ টি  ও দ্বিতীয় পর্যায়ে ১০ টি ঘরের নির্মাণ কাজ শেষের পথে বলে জানান প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।

    পরিদর্শনকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম, সার্ভেয়ার মোঃ জসিম উদ্দিন প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ