ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ল্যাপটপ ও মোবাইল চুরির পর যা করত চক্রটি

    ল্যাপটপ ও মোবাইল চুরির পর যা করত চক্রটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি ল্যাপটপ চুরির ঘটনার দুই বছর পর চোর চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। গ্রেফতাররা হলো- আব্দুল্লাহ আল মামুন ওরফে নােমান (৪২) ও মাসুদ আলী ওরফে হেলাল (৩৭)। 

    বুধবার কেরানীগঞ্জ ও দারুসসালামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পিবিআই ঢাকা মহানগর উত্তরের একটি দল। তাদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমান ল্যাপটপ চোর চক্রের মূলহোতা। সে চোরাই ল্যাপটপের মালিকের ফোন নাম্বার সংগ্রহ করে চোরাই মাল ফেরত দেওয়ার নামে বিকাশে টাকা হাতিয়ে নিত।

    পিবিআই সূত্র জানায়, শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকার তানিম হাসানের বাসার তালা ভেঙে ২০১৯ সালের ১০ অক্টোবর তার একটি ল্যাপটপ চুরি করে দুর্বৃত্তরা।এরপর চোরচক্রের সদস্যরা ল্যাপটপ ফেরত দেওয়ার কথা বলে তানিম হাসানের কাছে ৭ হাজার টাকা চায়। এই টাকা তাকে একটি বিকাশ নাম্বারে পাঠাতে বলা হয়।কিন্তু তানিম হাসান বিকাশে টাকা না পাঠিয়ে পুলিশের দ্বারস্থ হন। তিনি এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। কিন্তু পুলিশ এর কোনো কিনারা করতে না পারায় আদালত মামলার তদন্তভার পিবিআইকে দেন।

    পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় পিবিআই ঢাকা মহানগরের (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের তদারকিতে পিবিআই ঢাকা মহানগরের (উত্তর) এসআই মো. মােস্তাকিম বিল্লাহ ও এসআই ফরিদ উদ্দিনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম বুধবার এই দুজনকে গ্রেফতার করে।

    পরে মো. জাহাঙ্গীর আলম  বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমান সংঘবদ্ধ ল্যাপটপ ও মোবাইল চোরচক্রের মূলহোতা। সে কম বয়সী ছেলেদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দলে ভেড়ায়। এরপর তাদেরকে দিয়ে বিভিন্ন বাসা বাড়ি থেকে অভিনব কৌশলে ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করায়। সেই চোরাই মাল কিছু টাকা দিয়ে সে নিজেই কিনে রাখে। পরবর্তীতে চোরাই মালামালের মালিকের ফোন নম্বর সংগ্রহ করে মালামাল ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এরপর চোরাই মালামাল ফেরত না দিয়ে মোতালেব প্লাজা ও স্টেডিয়াম মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়। 

    চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ