ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেল হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৮ জনই করোনা পজিটিভ, ১ জন পজিটিভ থেকে নেগেটিভ হয়ার পর এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

    রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৯ জন রাজশাহীর (পজিটিভ ৪, উপসর্গে ৫), চাঁপাইনবাবগঞ্জের ২ জন (পজিটিভ ১, উপসর্গে ১), নাটোরের ২ জন (১ জন পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পর, উপসর্গে ১), নওগাঁয় ৩ জন (পজিটিভ ১, উপসর্গে ২) পাবনায় ১ (পজিটিভ), কুষ্টিয়ার ১ (পজিটিভ) জন। নতুন মৃতদের ১৪ জন পুরুষ ও ৪ জন নারী।

    তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৮৫ জন। গতকাল বুধবার ভর্তি ছিলেন ৪৭০ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ২৯৩, চাঁপাইয়ের ৪০, নাটোরের ৫৩, নওগাঁর ৪৪, পাবনার ৪২, কুষ্টিয়ার ৫, চুয়াডাঙ্গার ২, জয়পুরহাটের ১, সিরাজগঞ্জের ২, নীলফামারীর ১ ও বগুড়ার ২ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে রামেক হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইয়ের ৮, নাটোরের ১০, নওগাঁর ৭, পাবনার ৭, কুষ্টিয়ার ৩ ও চুয়াডাঙ্গার ২ জন।

    রামেক পরিচালক আরও জানান, বুধবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১৪১ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ২০ দশমিক শূন্য শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ