ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা হোটেল বন্ধ-ভাড়া দ্বিগুণ, কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন
  • হাসপাতালগুলোতে অক্সিজেন ও করোনা শয্যা বাড়ানোর নির্দেশ

    হাসপাতালগুলোতে অক্সিজেন ও করোনা শয্যা বাড়ানোর নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অক্সিজেন সরবরাহ বাড়ানোসহ সারা দেশের হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে দেশের সব বিভাগ ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

    সারা দেশে করোনার প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এ ভিডিও কনফারেন্স আয়োজন করা হয়।

    ভিডিও কনফারেন্স থেকে করোনার উপসর্গ বা লক্ষণযুক্ত সব ব্যক্তিকে অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। প্রয়োজনে এ ধরনের স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

    এছাড়া মাঠ প্রশাসন ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অক্সিজেন সরবরাহ বাড়ানোসহ হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ