ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা হোটেল বন্ধ-ভাড়া দ্বিগুণ, কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন
  • করোনায় দেশে আরও ১৯৯ জনের মৃত্যু

    করোনায় দেশে আরও ১৯৯ জনের মৃত্যু
    ছবি : নিজস্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জন। আগের দিন বুধবার ২০১ জনের সর্বোচ্চ রেকর্ড মৃত্যু হয়েছিল।

    ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে।

    করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানাতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ৬৫ জনই ঢাকার। বাকিদের মধ্যে চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ১৫, খুলনায় ৫৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। এ ছাড়া মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ