ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অক্সিজেন সিলিন্ডার আনার সময় পুলিশের বাধা, মরেই গেলেন বাবা

    অক্সিজেন সিলিন্ডার আনার সময় পুলিশের বাধা, মরেই গেলেন বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে অসুস্থ বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে যাওয়ার পথে পুলিশের বাগড়া দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগির অভিযোগ, তাকে দুই ঘণ্টা আটকে রাখে পুলিশ। তবে পুলিশ বলছে, তাকে দুই-তিন মিনিট আটকে রাখা হয়। 

    এদিকে সন্তান অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফেরার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামে এ ঘটনা ঘটে। করোনা উপসর্গ নিয়ে মৃত মো. রজব আলী মোড়ল (৬৫) সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা।

    মৃতের ছেলে ওলিউল ইসলাম অভিযোগ করে জানান, বাবা জন্য সাতক্ষীরা শহরের ব্যবসায়ী আল ফেরদৌস আলফার কাছ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার আনতে তার বাড়ি যাচ্ছিলেন। পথে ইটাগাছা হাটের মোড়ে

    তাকে আটক করেন ইটাগাছা ফাঁড়ির এএসআই সুভাষচন্দ্র। লকডাউনে বাইরে বের হওয়ার কারণে তার কাছ থেকে টাকা দাবি করেন। এক ব্যক্তির মাধ্যমে এএসআইকে ২০০ টাকা দিয়ে ছাড়া পান তিনি। 

    এ সময় পুলিশ তাকে দুই ঘণ্টা আটকে রাখে বলে অভিযোগ করেন অলিউল। অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি ফেরার আগেই তার বাবা মারা যান।

    অলিউল কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'যদি সময় মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে যেতে পারতাম, তাহলে হয়তো বাবাকে বাঁচানো যেত।'

    তবে অভিযোগ অস্বীকার করে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষচন্দ্র বলেন, বেপরোয়া গতিতে আসছিল মোটরসাইকেলটি। কাগজপত্রও ছিল না। পরে ঘটনা শুনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

    মাত্র ২/৩ মিনিট মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়েছিল বলে দাবি তার। এ সময় তিনি নিউজটি না করার জন্য অনুরোধ করেন।

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বলেন, 'বিষয়টি শুনেছি। তবে এ সম্পর্কে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে।'


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ