ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • শুক্রবার থেকে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ 

    শুক্রবার থেকে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আজ শুক্রবার দুপুর থেকে হঠাৎ করে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকার নির্দেশ দিয়েছে।

    ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আটকা পড়েছে হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকারের যাত্রী ও মালিকরা। কারণ যাত্রীবাহী গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে ফেরি পারাপার হচ্ছিল। ওই আশায় দক্ষিণাঞ্চল থেকে শুক্রবার ছুটির দিনে হাজার হাজার প্রাইভেটকার ও পণ্যবাহী ট্রাকগুলো দৌলতদিয়া ঘাটে এসে দুপুর থেকে পার হতে না পেরে চরম বিপাকে পড়ে।

    ফলে বাধ্য হয়েই অনেক যাত্রী ট্রলারে পদ্মা ও যমুনা পারি দেন। তবে বিশেষ অনুমতিতে অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী কিছু ট্রাক পার হতে পারছে।

    শুক্রবার দুপুরে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

    এদিকে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশে ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। যা আগামী ১৪ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় সারা দেশে যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে সরকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ