ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক শ্রীঘরে 

    প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক শ্রীঘরে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে আইয়ুব আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা তার সহযোগী মানিক হোসেন (২১) নামে আরেক যুবককে আটক করেছে পুলিশ৷

    বৃহস্পতিবার রাতে উপজেলার ঝলই শালশিরি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

    আটক হওয়া আইয়ুব আলী ঠাকুরগাঁও জেলার আঁকচা ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের খাদেমুল ইসলামের ছেলে এবং মানিক হোসেন একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার ঝলইশালশিড়ি এলাকার ফজলার মাস্টারের ছেলে সোহানের সঙ্গে বিয়ের কথা হয় ঠাকুরগাঁও জেলার আঁকচা ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের মেয়ে নাজমুনের সঙ্গে৷ শুক্রবার (৯ জুলাই) বরপক্ষ মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু এ কথা শোনার পরে মেয়ের সাবেক প্রেমিক আইয়ুব আলী তার সহযোগী ৬-৭ জনকে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ছেলের বাড়িতে গিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায় এবং প্রেমিক আইয়ুব আলী ও তার সহযোগী মানিক হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা বোদা থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

    বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মেয়ে কিংবা অন্য কোনো পক্ষ হতে মামলা হয়নি। সে কারণে চলমান যে নিয়ম আছে সে ধারায় তাদের আটক করে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ