ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রামেক হাসপাতালে ১০ দিনে ১৭১ জনের মৃত্যু

    রামেক হাসপাতালে ১০ দিনে ১৭১ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে মহামারি করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর মিছিল দিন বাড়ছেই। গেল দশ দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে নিয়ে প্রাণ হারিয়েছেন ১৭১ জন।

    রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যুর মিছিল সামান্য কমেছে। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে শনিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৬ জন করোনা পজেটিভ এবং ৮ জন উপসর্গে মারা যান। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী।

    রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৭ জন রাজশাহীর, নাটোরের ৪ জন এবং পাবনা, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে রয়েছেন। তবে এই প্রথম চাঁপাইনবাবগঞ্জের কোনো মৃত্যু নেই। এছাড়া নওগাঁয়ও ২৪ ঘন্টায় কেউ মারা যাননি।

    তিনি বলেন, আজ শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫২২ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৫০১ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। প্রতিদিন করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা বাড়ছেই। এমতাবস্থায় আরও দুইটি ওয়ার্ডকে করোনা ইউনিটের জন্য প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ওয়ার্ড দু’টিতে সেন্ট্রাল অক্সিজেন সংযোজনের কাজ চলছে।

    রামেক পরিচালক জানান, শুক্রবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে ১০৩ জনের।

    জুলাই মাসের ১০ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৭১ জনের মৃত্যু হলো। জুন মাসে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ