ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় উদ্ধার অভিযান

    রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় উদ্ধার অভিযান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেড কারখানার ছয় তলার আগুন নেভানো পর সেখানে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস। ভবনটিতে আর কোনো মরদেহ আছে কিনা তা খুঁজে দেখছেন দমকল কর্মীরা।

    শনিবার (১০ জুন) সকাল ৮ থেকে এ অভিযান শুরু হয়। তবে এখন পর্যন্ত কোনও মরদেহ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    রূপগঞ্জের কর্ণগোপ এলাকার ওই কারখানায় শনিবার সকালে গিয়ে দেখা গেছে, এখনও ভবনের উপর থেকে ধোয়া বের হচ্ছে। ভবনে ছয় তলার ভেতরে আনাচে কানাচে পানি ছিটিয়ে দিচ্ছেন দমকল কর্মীরা।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ভবনটি এখন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। আগুনে ভবনের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। আমরা উদ্ধার কাজ শেষে ভবনের বিষয়ে জানাব।

    আগুনে সবশেষ ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে দুইজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ