ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খেলা হবে ব্রাজিলের মাঠে, পুলিশ মোতায়েন ব্রাহ্মণবাড়িয়ায়

    খেলা হবে ব্রাজিলের মাঠে, পুলিশ মোতায়েন ব্রাহ্মণবাড়িয়ায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
    রোববার (১১ জুলাই) ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

    এর আগে শনিবার (১০ জুলাই) দিনভর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা সদর ও উপজেলা সদরের পাড়া-মহল্লায় মাইকিং করে সবাইকে ঘরে বসে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দেখতে বলা হয়েছে। বাইরে বড় পর্দায় কিংবা চায়ের দোকানে বসে খেলা দেখার আয়োজন করা যাবেনা। ম্যাচ শেষে আনন্দ মিছিল করতে দেয়া হবে না এবং পটকা ফাটিয়ে উল্লাসও করা যাবেনা বলেও মাইকিংয়ে উল্লেখ করা হয়েছে।

    এদিকে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তি আর্জেন্টিনা সমর্থক মো. জীবন ও তার সঙ্গীদের দ্বারা হামলার শিকার হন। নোয়াবের ভাতিজা রেজাউল ব্রাজিলের সমর্থক। খেলা নিয়েই রেজাউল ও জীবনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

    এর জের ধরেই রেজাউলের চাচাকে মারধর করেন জীবন ও তার সঙ্গীরা। এ ঘটনায় পাল্টা হামলা হিসেবে ওইদিন রাতেই জীবনের তিন সঙ্গীকে ধরে মারধর করে ব্রাজিল সমর্থকরা। এর ফলে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে সংঘাত হতে পারে সেই আশঙ্কা থেকে তৎপর হয়ে উঠে পুলিশ। সেজন্য জেলায় বিট পুলিশের ১১৬টি টিম মোতায়েন করা হয়েছে। প্রতিটি টিমে ৪ জন করে সদস্য রয়েছেন। এর বাইরে ২৫টিরও অধিক বিশেষ টিম দায়িত্ব পালন করবে।

    এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা  বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন কার্যকরে পুলিশের বিশেষ টিম কাজ করছে। তবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে যেন কোনো ধরণের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সেজন্য পুলিশের টিমগুলো আরও বেশি তৎপর থাকবে। এবার খেলা দেখতে হবে ঘরে বসে। উন্মুক্ত কোনো স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা যাবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ