ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের হয়রানি : সাংবাদিক ইউনিয়ন বরিশালের নিন্দা 

    ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের হয়রানি : সাংবাদিক ইউনিয়ন বরিশালের নিন্দা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন বরিশাল।
    গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের হয়রানী না করার আহ্বান জানিয়েছে।

    সাংবাদিক ইউনিয়ন মনে করে, দুর্নীতির সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন সংবাদপত্র জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, অনলাইন সংবাদপত্র নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের হয়রানী করার জন্যই করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ্য তানুকে হাতকড়া পরিয়ে হাসপাতালের বেডের সঙ্গে আটকে রেখে চিকিৎসা দেওয়া অত্যন্ত দুঃখজনক।

    অবিলম্বে গ্রেপ্তারকৃত ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন সংবাদপত্র জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তান, অনলাইন সংবাদপত্র নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের আহবান জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন বরিশাল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ