ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সংবাদকর্মীদের ‘উদ্যোগ’র হয়ে ছিন্নমূলকে খাবার খাওয়ালেন বিএমপি’র উপ-কমিশনার 

    সংবাদকর্মীদের ‘উদ্যোগ’র হয়ে ছিন্নমূলকে খাবার খাওয়ালেন বিএমপি’র উপ-কমিশনার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তৃতীয় দফায় দেশব্যাপী চলমান কঠোর বিধি-নিষেধের ১১ তম দিনেও বরিশালের ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে গণমাধ্যমকর্মীদের সামাজিক সংগঠন “উদ্যোগ”।

     রোববার রাতে নগরীর লঞ্চ ঘাট এলাকায় নদী বন্দরে তিন শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন তারা। ১১ তম দিনে গণমাধ্যমকর্মীদের এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও উত্তর বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান- পিপিএম (বার)।

     রোববার রাতে তিনি নিজে নদী বন্দর এলাকায় উপস্থিত থেকে ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের এমন উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরে আপ্লুত হয়ে পড়েন। 

    তিনি বলেন, বরিশালের সংবাদকর্মীরা বিনা স্বার্থে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি সচ্ছল মানুষেরই উচিত এ ধরনের কাজে নিজেদের নিয়োজিত করা। দেশের এই পরিস্থিতিতে অভুক্ত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ালে কোন মানুষই না খেয়ে থাকবে না।

    খাদ্য বিতরণকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক মতবাদ এর সম্পাদক এবং গণমাধ্যমকর্মীদের সামাজিক প্ল্যাটফর্ম “উদ্যোগ” এর প্রধান পৃষ্ঠপোষক এস.এম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সহ-সভাপতি রাহাত খান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার মইনুল ইসলাম সবুজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেয়েদী, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলানিউজ এর মুশফিক সৌরভ, বরিশালের কথার বার্তা সম্পাদক আল আমিন জুয়েল, নিউজ বাংলার তন্ময় তপু, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন সাগর প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ