ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আটক প্রেমিকযুগল, সালিস চলাকালেই একজনের আত্মহত্যা

    আটক প্রেমিকযুগল, সালিস চলাকালেই একজনের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমিকার বাড়িতে এসে স্থানীয় জনতার হাতে আটকের পর বিষয়টি নিয়ে মীমাংসার জন্য সালিসি বৈঠক চলাকালে আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রবিবার (১১ জুলাই) রাতে কালিয়া বটতলা গ্রামের এক নারীর বাড়ি যান আশরাফুল। গভীর রাতে ফুটবল খেলা দেখার সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন। পরে সোমবার সকালে আশরাফুল ও বিউটিকে ভিন্ন ভিন্ন ঘরে আটকে রেখে স্থানীয়রা সালিস বৈঠকের আয়োজন করেন। এ অবস্থায় ঘরের মধ্যে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমিকার বাড়িতে এসে ওই যুবক আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে এখনো কোনো মামলা হয়নি তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ