ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জৈনপুরী পীরের রুহের মাগফেরাত কামনায় ‘উদ্যোগ’র দোয়া-মোনাজাত

    জৈনপুরী পীরের রুহের মাগফেরাত কামনায় ‘উদ্যোগ’র দোয়া-মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংবাদকর্মীদের স্বেচ্ছাসেবী সংগঠন “উদ্যোগ” এর উদ্যোগে সদ্য প্রয়াত ভারতের জৈনপুরী পীর আলহাজ্ব হযরত মাওলানা জাফর আহমেদ সিদ্দিকি (রঃ) এর রুহের মাগফেরাত কামনায় ঈসালে সাওয়াবের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার রাতে নগরীর লঞ্চঘাট এলাকায় নদী বন্দর ভবনে ভাসমান ছিন্নমূল মানুষদের নিয়ে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে ছিন্নমূল মানুষের মাঝে চলমান সরকারি বিধি-নিষেধের ১২ তম দিনের ন্যায় রান্না করা খাবার বিতরণ করা হয়।

    দোয়া মোনাজাতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ এবং দখিনের মুখ পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সামাজিক প্ল্যাটফর্ম “উদ্যোগ” এর প্রধান পৃষ্ঠপোষক এস.এম জাকির হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পূর্বে ভারতের উত্তর প্রদেশে জৈনপুরী সিলসিলার বড়পীর হযরত মাওলানা জাফর আহমেদ সিদ্দিকি (রঃ) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ