ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা   
  • সারাদেশে রাতে বাড়বে ঠান্ডা, ভোরে পড়তে পারে কুয়াশা

    সারাদেশে রাতে বাড়বে ঠান্ডা, ভোরে পড়তে পারে কুয়াশা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

    শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী পাঁচ দিনের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। আজ রাত থেকে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

    পরবর্তী চার দিনেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন থেকে ১০ নভেম্বর রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে।

    চতুর্থ দিন ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা বজায় থাকবে।

    বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ের শেষে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ