ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • করোনায় আক্রান্ত বাবুগঞ্জের ইউএনও আমীনুল ইসলাম

    করোনায় আক্রান্ত বাবুগঞ্জের ইউএনও আমীনুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ জুলাই ) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাবুগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার এ তথ্য জানান।

    এর আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুবাস সরকার ইউএনও’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।

    করোনার শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম করোনা মেকাবেলায় উপজেলার মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সচেতনতামূলক  বিভিন্ন কর্মকাণ্ডে মাঠে কাজ করেছেন।   

    ইউএনও আমীনুল ইসলাম বলেন, ‘করোনা ও বন্যা মোকাবিলায় আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে যেতে হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারি নানা কাজ করতে হয়েছে। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য-সচেতন থাকা এবং করোনার ভয় না করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছি। কখনও হাত-পা গুটিয়ে বসে থাকিনি।’

    তিনি আরও জানান, তিনি চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবক করছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ