ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে করোনার টিকা নিতে হাসপাতালে উপচে পড়া ভিড় 

    আমতলীতে করোনার টিকা নিতে হাসপাতালে উপচে পড়া ভিড় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়ায় আক্রান্ত ও নিহতের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় বরগুনার আমতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ (মঙ্গলবার) পুনরায় টিকা নেওয়া শুরু হয়েছে। প্রথম দিনেই উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। টিকা গ্রহনে মানা হয়নি স্বাস্থ্যবিধি। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) থেকে পুনঃরায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  মহামারী করোনাভাইরাসের টিকা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ প্রথম দিনেই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৩০২ জন পুরুষ ও মহিলা টিকা নিয়েছেন। ওই হাসপাতালে একদিনে এটাই সর্বোচ্চ।

    আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শত-শত নারী ও পুরুষ টিকার রেজিষ্টেশন কার্ড হাতে নিয়ে টিকা নেওয়ার জন্য হাসপাতালের বারান্দায় অপেক্ষা করছেন। স্বাস্থ্যবিধি না মেনে একেক জন একেকজনের শরীরের সাথে মিশে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কে কার আগে টিকা নিবে তার চলছে প্রতিযোগিতা।

    কথা হয় টিকা নিতে আসা পৌর শহরের এক কাপড় ব্যবসায়ী হরি কুন্ডুর সাথে। তিনি জানায়, দেশে করোনা আক্রান্ত ও নিহতের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় স্ত্রীকে নিয়ে টিকা নিতে হাসপাতালে এসেছি। কিন্তু এখানে টিকা নিতে আসা কেহই স্বাস্থ্যবিধি মানছেন না। কে কার আগে টিকা নিবে সেই প্রতিযোগিতায় সকলেই ব্যস্ত। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, আজ থেকে আবারও হাসপাতাল থেকে করোনা টিকা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে উপজেলার ৩০২ জন পুরুষ মহিলা টিকা নিয়েছেন। তিনি আরো বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগ ঝুকি নিয়ে কাজ করছে। তারমধ্যে এত লোক এক জায়গায় জড়ো হলে স্বাস্থ্যবিধিতো কিছুটা বিঘিœত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও আমরা টিকা নিতে আসা ব্যক্তিদের মুখে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য্যধারণ করে টিকা নিতে নির্দেশনা দিয়েছি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ