ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • আমতলীতে সনাতন ধর্মের নারীর সৎকারে দুই মুসলিম যুবক

    আমতলীতে সনাতন ধর্মের নারীর সৎকারে দুই মুসলিম যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাম্বুলেন্সে এসেছে রানু কর্মকারের মৃতদেহ। সন্ধ্যাও গড়িয়ে গেছে তখন। তবে স্বজনরা সবাই করোনার ভয়ে এগিয়ে আসেনি। অ্যাম্বুলেন্সে মায়ের লাশ নিয়ে প্রায় এক ঘণ্টা বসে আছেন তার দুই সন্তান লিটন ও অনুপ কর্মকার। নামানোর লোক নেই। 

    এমন সময় এগিয়ে আসেন মুসলিম দুই যুবক। তারা কাঁধে করে সনাতন ধর্মের ওই নারীর মৃতদেহ তার সন্তানদের সঙ্গে নিয়ে যান শ্মশানে। সেখানে সৎকার করা হয় রানু কর্মকরের দেহ।

    নিহত রানু কর্মকার বরগুনার আমতলী পৌর শহরের পুরান বাজারের বাসিন্দা। গতকাল (সোমবার) বিকেলে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    সৎকারে এগিয়ে আসা মুসলিম দুই যুবক হলেন- পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মৃত আ. আজিজ মাস্টারের ছেলে ফিরোজ শাহ্ এবং ৪নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল আলম মৃধার ছেলে তারেক।

    ফিরোজ শাহ মুঠোফোনে বলেন,আমাদের ধর্ম আলাদা হলেও আমরা একই সমাজে বসবাস করি। যখন দেখলাম করোনার ভয়ে আত্মীয়-স্বজনসহ কেউ মরদেহের কাছে আসছে না, তখন আমরা দুজন এগিয়ে যাই তাদের সাহায্য করতে।

    তবে রানু কর্মকারের মৃত করোনায় হয়েছে কি না সেই রিপোর্ট না পাওয়ায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তিনি করোনা উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ