ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বানারীপাড়া থানার ওসি জাফর আহম্মেদ বরিশালের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

    বানারীপাড়া থানার ওসি জাফর আহম্মেদ বরিশালের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ উপজেলার একাধিক হত্যা মামলা তদন্তে ও জড়িতদের গ্রেফতার পূর্বক কোর্টহাজতে প্রেরণসহ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা এবং এলাকা থেকে মাদক ও চুরি যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। 

    মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মো.মারুফ হোসেন পিপিএম তাকে জুন মাসে বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার নির্বাচিত হওয়ার ঘোষণা করার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

    জানা গেছে, বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মেদ জুন মাসে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক হত্যা মামলা সহ নিখোঁজ হওয়া আউয়ার দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী আয়শা খানম (১৩) হত্যা মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতার পূর্বক আদালতে চার্জশীট দাখিল করেন। এছাড়াও তিনি ওই মাসে এলাকা থেকে মাদক ও চোরাই মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে তিনি জেলা পুলিশের মূল্যায়নে জুন মাসে জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার নির্বাচিত হন। 

    মঙ্গলবার মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মো.মারুফ হোসেন পিপিএম তাকে জুন মাসে বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার ঘোষণা করার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোসেন প্রমুখ।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ