ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বিমানের পাইলটদের আলটিমেটাম, না মানলে কঠোর আন্দোলনের হুমকি

    বিমানের পাইলটদের আলটিমেটাম, না মানলে কঠোর আন্দোলনের হুমকি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্যান্য স্টাফদের সঙ্গে বৈষম্য ও বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। এ জন্য আগামী ৩০ জুলাই সময়সীমা বেধে দিয়েছে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। বিষয়টি নিয়ে আজ বুধবার (৩০ জুলাই) বৈঠকে বসার কথা রয়েছে বাপার। এই বৈঠক থেকেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

    পাইলটরা জানান, বাংলাদেশে বর্তমানে ১৫৭ জন পাইলট কর্মরত রয়েছেন। ২০২০ সালের মে মাস থেকে তাদের বেতন ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কাটার সিদ্ধান্ত হয়েছে। তবে মঙ্গলবার (১৩ জুলাই) বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদের একটি অফিস আদেশে সংস্থাটির সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিল করা হয়। কিন্তু পাইলটদের বেতন কাটার বিষয়টি বহাল থাকে। এরপর থেকেই ক্ষুব্ধ হন তারা।

    বাপার দাবি, করোনার মধ্যেও তাদের ফ্লাইট পরিচালনা করছেন তাদের পাইলটরা। এটি করতে গিয়ে ২৫ জন পাইলট এবং তাদের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও পাইলটদের ঝুঁকির বিষয়টি বিবেচনায় না নিয়ে উল্টো বেতন কর্তন করা হচ্ছে।

    বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, পাইলটদের বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি। যদি ৩০ জুলাইয়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ