ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • প্রাণ বাঁচাতে ২০ যাত্রীর নদীতে ঝাঁপ!

     প্রাণ বাঁচাতে ২০ যাত্রীর নদীতে ঝাঁপ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌকাডুবির আতঙ্কে ২০ জন যাত্রী নদীতে ঝাঁপিয়ে প্রাণ রক্ষা করেছে। গত শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজার-শংকরপাশা খেয়াঘাটে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা ও শংকরপাশা খেয়াঘাটের ব্যবসায়ী আব্দুল মান্নান মোল্যা জানান, গত শনিবার আনুমানিক বেলা ২টার সময় শংকরপাশা ঘাট থেকে নৌকার মাঝি মামুন প্রায় ২০ জন যাত্রী নিয়ে নওয়াপাড়া বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। নৌকাটি মাঝ নদীতে পৌঁছলে মোংলাগামী একটি জাহাজ খুব কাছে চলে আসে। নৌকার যাত্রীরা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। এ দৃশ্য দেখে আশপাশের অন্যান্য নৌকার মাঝিরা ভাসতে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় আহত প্রায় ১০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

    নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, জাহাজ ও যাত্রীবাহী নৌকার মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে নৌকার যাত্রীরা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কয়েকজন আহত হয়েছিল, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ