ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

    রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু কিছুটা কমেছে। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

    এদের মধ্যে করোনা পজিটিভ ৫ জন, করোনা পজিটিভ থেকে নেগেটিভ ২ জন এবং করোনার উপসর্গে ৮ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ নিয়ে জুলাই মাসের ১৪৫ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২৮৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সবচেয়ে বেশী মারা যান ১৪ জুলাই ২৫ জন ও সবচেয়ে কম ৪ জুলাই ১২ জন। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে মারা যান ৪০৫ জন।

    রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ১০ জন রাজশাহীর (পজিটিভ ২, উপসর্গে ৬, নেগেটিভ হওয়ার পর ২), নাটোরের ২ (পজিটিভ ১, উপসর্গে ১) জন, নওগাঁ ১ (পজিটিভ ১) এবং পাবনা ১ (উপসর্গে ৫) ও মেহেরপুরে ১ (পজিটিভ) জন। এদিন চাঁপাইনবাবগঞ্জে কোনো মৃত্যু নেই। নতুন মৃত ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর এবং ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছর।

    তিনি বলেন, আজ শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৯৮ জন। গতকাল বৃহস্পতিবার ভর্তি ছিলেন ৫০৭ জন। এদের মধ্যে রাজশাহীর ২৬৬, চাঁপাইনবাবগঞ্জের ৩৪, নাটোরের ৮০, নওগাঁর ৪০, পাবনার ৫৫, কুষ্টিয়ার ১৫, চুয়াডাঙ্গার ২ জন, জয়পুরহাটের ৩, সিরাজগঞ্জের ১ ও বগুড়ার ২ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। এদের মধ্যে রাজশাহীর ২৭, চাঁপাইনবাবগঞ্জের ৪, নাটোরের ১২, নওগাঁর ৮, পাবনার ৬, কুষ্টিয়ার ৩ ও জয়পুরহাটের ১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ জন।

    পরিচালক জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৯৮ জনের মধ্যে ২৪২ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০০ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ