ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যা

    ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে সাগর ত্রিপুরা নামে ইউপিডিএফের এক সাবেক কর্মী নিহত হয়েছেন। রোববার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

    সাগর ত্রিপুরা মরাটিলা এলাকার অনি মোহন ত্রিপুরার ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, সাগর সকালে বাড়ি থেকে দোকানে আসে। হঠাৎ করে কিছু লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
     
    পানছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে মরদেহ উদ্ধারে পুলিশের টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে থানায় এনে পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করা হবে। এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ