ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ‘হাই প্রেসারে’ মোশাররফ করিমের নামে মানহানি মামলা

    ‘হাই প্রেসারে’ মোশাররফ করিমের নামে মানহানি মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটকে আইনজীবীদের কটাক্ষ করায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮) জুলাই বিকেল সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লার ৬ নং আমলি আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী।

    ‘হাই প্রেসার ২’ নাটকে অ্যাডভোকেটদের হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করায় এই মানহানি মামলা দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন অভিনেতা জামিল হোসাইন, ফারুকী আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

    বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী বলেন, আমি ৯ জুলাই ‘হাই প্রেসার ২’ নাটকটি দেখেছি। পুরো নাটক দেখে মনে হলো আমাদের পেশাকে খুবই কাটাক্ষ করা হয়েছে। এতে আমাদের মানহানি হয়েছে।

    তিনি আরও বলেন, এতদিন কোর্ট বন্ধ থাকায় মামলা করতে পারিনি। তাই আজ করেছি। আদালতে বিষয়টি উপস্থাপনের পর সত্যতা যাছাই করে মামলা গ্রহণ করেছে। নাটক রিলিজ হওয়ার এত বছর পর কেন মামলা, এমন প্রশ্নে তিনি বলেন, ব্যস্ততার কারণে নাটক দেখার সময় পায়নি। লকডাউনে নাটকটি চোখে পড়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ