ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৫ জনের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৫ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

    তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ত্রিশালের রিয়াদ মিয়া (৬০), সদরের কোহিনূর বেগম (৪০), অঞ্জলি (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪) ও টাঙ্গাইলের মধুপুরের আবু সাঈদ (৬০)।

    উল্লেখিত সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান- নেত্রকোনার আবুল হোসেইন (৬৫),পূর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮), শেরপুরের নকলার এনামুল হক (৬৫), ময়মনসিংহের গৌরীপুরের  রফিক মিয়া (৫০), গফরগাঁওয়ের নিজাম উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২) ও সুরতজান (৪২)।

    ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৮১ জন রোগী  ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ২০ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন।

    এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি নমুনা পরীক্ষা করে ২৮৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ