ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলবাসীকে জেলা আ’লীগের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগ।
সোমবার (১৯ জুলাই) এক বার্তায় এই শুভেচ্ছা জানান পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস।
এসময় নেতৃবৃন্দ সকল কে স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা পালন করার আহবান জানান। পাশাপাশি তাঁরা পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে সকলের জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা'র সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া করার জন্য বরিশালবাসীকে অনুরোধ করেছেন।
এমবি