ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • টিকটক নিয়ে মামলার আসামি ১০৫ জন

    টিকটক নিয়ে মামলার আসামি ১০৫ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিকটক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের নিয়ন্ত্রণাধীন। একসময় এর গ্রাহক তালিকার বড় অংশ ছিল ভারতে। সেন্সরটাওয়ারের হিসাবে ভারত টিকটকের ব্যবহার নিষিদ্ধ করার পরও এই মুহূর্তে সারা বিশ্বে ৩০০ কোটি আইডি থেকে এটি ব্যবহৃত হচ্ছে। ২০২১ সালের প্রথম ছয় মাসে ৩৮ কোটি ৩০ লাখ গ্রাহক প্রথমবারের মতো এই অ্যাপ ডাউনলোড করেছেন। ফেসবুক ও ফেসবুক–সংশ্লিষ্ট অ্যাপ, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের পরই এখন টিকটকের অবস্থান।

    টিকটক তাদের ওয়েবসাইটে বলেছে, মানুষ যেন তাঁর সৃষ্টিশীলতার প্রকাশ ঘটাতে পারেন এবং একই সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। টিকটক গ্রাহকদের নিরাপত্তা দিতে চায়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে টিকটক ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তারা জানায়, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা ৮ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৯৩৮টি ভিডিও সরিয়ে নিয়েছে। অ্যাকাউন্ট সরানো হয়েছে ৬১ লাখ ৪৪ হাজার ৪০টি। এই কনটেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি কনটেন্ট ছিল নগ্নতা ও যৌনতাকে উসকে দেয়, এমন। সরিয়ে নেওয়া ভিডিওর ৮৮ দশমিক ৩ শতাংশই ছিল এ ধরনের ভিডিও।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ