ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি! 

    মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দান বাক্স ভেঙে টাকা পয়সা চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।


    গত ১৭ জুলাই (শনিবার) দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনাটি ঘটে বলে জানা গেছে।


     জানা যায়,  মসজিদের সিড়ির পাশের জানালা দিয়ে ঢুকে ইমামের রুমে প্রবেশ করে তাঁর পড়নের ২টি নতুন জামা (সংরক্ষিত), মসজিদের দান বাক্স তালা ভেঙ্গে সকল অর্থকড়ি চুরি করে নিয়ে যায়। এছাড়া মসজিদে  থাইগ্লাসে নির্মিত ২টি বুকসেলফ এর তালা ভেঙ্গে ভিতরের জিনিসপত্র সব এলোমেলো করে ফেলে যায়।  শনিবার ১৭ জুলাই'২১ খ্রিঃ 


    রাতে ফজরের নামাজের সময় মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ ফয়েজ উল্লাহ ঘুম থেকে উঠে দেখতে পায় তাঁর রুমের জিনিসপত্র সব এলোমেলো। পরে তিনি মসজিদের অন্যান্য জিনিসপত্র খুজ খবর নিতে গিয়ে দেখে মসজিদের ভিতরে থাকা দান বাক্সটির তালা ভাঙা এবং বাক্সটি সম্পূর্ণ খালী। বিষয়টি তাৎক্ষণিক মসজিদে আগত মুসল্লিদের অবহিত করা হলে মুসল্লিরাও তা ঘুরে দেখেন। 

    এব্যাপারে মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, আমি ফজরের নামাজ পড়তে উঠে দেখি আমার রুমের জিনিসপত্র এলোমেলো, আমার পড়নের ২টি নতুন পাঞ্জাবি নাই। তখন আমি রুম থেকে বের হয়ে দেখি মসজিদের দান বাক্সর তালা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং বাক্সটি সম্পূর্ণ খালী।  এ বিষয়ে মসজিদের সেক্রেটারি এস এম সাইফুল হক সাংবাদিকদের বলেন,  ১২নং চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি  ঐতিহ্য বাহী একটি মসজিদ। এ মসজিদে স্থানীয়রা সালাত আদায় করেন, প্রত্যেক মুসল্লিরা কমবেশি মসজিদের দান বাক্সে দান করেন। শনিবার রাতে কোন এক সময় মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ ফয়েজ উল্লাহ'র রুমে ঢুকে তাঁর পড়নের নতুন ২টি জামাসহ মসজিদের ভিতরে থাকা দান বাক্সের তালা ভেঙ্গে সব নিয়ে গেছে। বিষয়টি আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী মহোদয়কে অবহিত করলে তিনি চুরির বিষয়টি চাঁদপুর মডেল থানাকে অবহিত করেন। 

    এব্যাপারে ইউপি চেয়ারম্যান খান জানান কালু পাটোয়ারী বলেন, ১২ নং চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দান বাক্স তালা ভেঙ্গে চুরির বিষয়টি আমি জানতে পেরে তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানাকে অবহিত করেছি। আশা করি মডেল থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় প্রকৃত চোর আটক হবে ইনশাআল্লাহ। এ মসজিদে ইতিপূর্বেও দান বাক্সর তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও আমার ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের দান বাক্স র তালা ভেঙ্গে চুরির ঘটনা আমি অবগত আছি। আমি ওইসব চুরির ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জর আশু হস্তক্ষেপ কামনা করছি সেই সাথে চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।  অন্যথায় এধরণের চুরি চামারি বেড়ে যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ