ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা 
  • বরিশালের ৬ উপজেলায় আগাম ঈদের জামাত

    বরিশালের ৬ উপজেলায় আগাম ঈদের জামাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের ৬টি উপজেলার কিছু গ্রামে আগাম পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। এসব গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করে আসছেন।

    মঙ্গলবার সকাল ৮টা থেকে দশটা পর্যন্ত বরিশালের ৬ উপজেলার ১০ হাজারের অধিক মানুষ ঈদের জামাতে অংশ নেয়।

    বরিশালের বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, সদর উপজেলা ও মহানগরীর এই অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদুল আযহা উদযাপন করেছে।

    বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, হরিনাফুলিয়া সহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেছেন।

    নগরীর তাজকাঠি এলাকার হাজী বাড়ি জামে মসজিদে সভাপতি আমীর হোসেন মিঠু বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ