ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নিরবেই কেটে গেলো সাবেক প্রতিমন্ত্রী ফায়জুল হকের মৃত্যুদিবস

    নিরবেই কেটে গেলো সাবেক প্রতিমন্ত্রী ফায়জুল হকের মৃত্যুদিবস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছবি

      নিরবেই কেটে গেলো সাবেক
      প্রতিমন্ত্রী ফায়জুল হকের মৃত্যুদিবস

     নিরবেই কেটে গেলো অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী বাঙালী জাতির অবিসংবাদিত নেতা শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের একমাত্র তনয় আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী।

     ২০০৭ সালের ১৯ জুলাই তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  ইন্তেকাল করেন। তিনি ১৯৭০ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের নৌকার টিকিটে এবং ১৯৭৯ সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল সংযুক্ত পিরোজপুর (বানারীপাড়া-স্বরূপকাঠি) আসনের তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে  বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন তিনি। 

    এছাড়া জিয়াউর রহমান নিহত হওয়ার পরে বিএনপির সংসদ সদস্য হিসেবে (১৯৮১-৮২) আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি প্রথমে শ্রম ও শ্রমিককল্যাণ প্রতিমন্ত্রী ও পরে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে তিনবারের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের মৃত্যুবার্ষিকী পালণে দলীয় কোন কর্মসূচি ছিলনা। ফলে নিরবেই কেটে গেলো তাঁর মৃত্যুবার্ষিকীর দিবসটি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ