ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ১৩ কি‌লো‌মিটার যানজট : সড়কেই কাটছে ঈদ 

    ১৩ কি‌লো‌মিটার যানজট : সড়কেই কাটছে ঈদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারির মধ্যে এলো আরও একটি ঈদ। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঘরে ঘরে চলছে ঈদের আনন্দ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরেছেন অনেক মানুষ। কিন্তু যানজটের কবলে পড়ে অনেকের ঈদ কাটছে মহাসড়কে। 


    নাড়ির টানে বাড়ি ফেরা ঘরমুখো মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে গত কয়েকদিন ধরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ ধারাবাহিকতা রয়েই গেছে। যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে।

    বুধবার সকা‌ল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বঙ্গবন্ধু সেতু থেকে কা‌লিহাতীর পুং‌লি পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে যানজট র‌য়ে‌ছে। এছাড়া ধীরগতি রয়েছে আরও ২০ কিলোমিটারজুড়ে। এ কারণে শত শত মানুষের ঈদ কাটছে রাস্তায় যানবাহনের মধ্যে।

    এর আগে সোমবার রাত থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সারা দিন ছিল ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট। মহাসড়কের রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় এমন চিত্র দেখা যায়। গণপরিবহণ চললেও অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকের উপরে করে যাতায়াত করছে।

    ফরিদ হোসেন নামে এক বাসযাত্রী বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে গাজীপুর থেকে নওগাঁর উদ্দেশে রওনা দিয়েছি। বুধবার সকাল সোয়া ৬টা পর্যন্ত সেতু পার হতে পারিনি। ঈদ করতে হচ্ছে রাস্তায়।

    এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে পারে।

    যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

    জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, ঈদে যানজট নিরসনে মহাসড়কে ৬০৩ জন পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া দুই শতাধিক হাইওয়ে পুলিশ রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ