ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ছাগল ফ্রি তবুও অবিক্রিত ৩০ মণ ওজনের ‘বাংলার টাইগার’

    ছাগল ফ্রি তবুও অবিক্রিত ৩০ মণ ওজনের ‘বাংলার টাইগার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের অভয়নগর উপজেলায় ছাগল ফ্রি থাকলেও সঠিক দাম না ওঠায় এবারের কোরবানি ঈদেও বিক্রি হল না প্রায় ৩০ মণ ওজনের ‘বাংলার টাইগার’।


    পরপর চারদিনের নওয়াপাড়ার গরুর হাটে ‘বাংলার টাইগার’কে সাজিয়ে-গুঁজিয়ে ওঠানো হলেও ন্যায্য দাম না হওয়ায় তা ফিরিয়ে আনা হয়েছে বলে জানান খামার মালিক।

    ১০ লাখ টাকা মূল্যের এ গরুটির দাম উঠেছে মাত্র ৪ লাখ ২০ হাজার টাকা। কমপক্ষে ৬ লাখ টাকা হলেও তা বিক্রি করা হতো বলেও তিনি দাবি করেন খামার মালিক।

    ঈদের দিন বুধবার ঈদের নামাজ শেষে উপজেলার সরখোলা-ডুমুরতলা এলাকায় অবস্থিত দারুল আসাদ খামারের মালিক আসাদুর রহমান আসাদ যুগান্তরকে জানান, গত কুরবানি ঈদেও ‘বাংলার টাইগার’কে বিক্রির জন্য হাটে ওঠানো হলেও সঠিক মূল্য না হওয়ায় তা বিক্রি করা হয়নি। এ বছরও বিক্রি হল না গরুটি।

    তিনি আরও জানান, গত সাড়ে চারবছর ধরে খামারে ‘বাংলার টাইগার’কে অতি যত্নে লালন-পালন করছেন তিনি। এ গরুটির ওজন প্রায় ৩০মণ। তার দাঁতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। তার খামারের সবচেয়ে বড় গরু হলো ‘বাংলার টাইগার'।

    মহামারি করোনার মধ্যে এ বছরের কোরবানি ঈদে ‘বাংলার টাইগারকে' বিক্রির জন্য ছাগল ফ্রি দেওয়ার ঘোষণা দেয়া হয়।

    উপজেলার বাগদাহ গ্রামের বাসিন্দা, নওয়াপাড়া গরুহাটের ইজারাদার মো. আতিয়ার রহমান জানান, মহামারী করোনায় এবারের কোরবানির ঈদে গরুর বাজার মন্দা থাকায় দারুল আসাদ খামারবাড়ির ‘বাংলার টাইগারটি’ বিক্রি হল না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ