ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ঈদের নামাজ পড়ে আটক বাংলাদেশিরা রিমান্ডে

    ঈদের নামাজ পড়ে আটক বাংলাদেশিরা রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নিয়ে আটক ৪৮ বাংলাদেশিকে রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। আটকের পর প্রথমে তাদের আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালতের নির্দেশে তাদের মধ্যে কাউকে ৩ দিনের, কাউকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

    বুধবার (২১ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় ৩টি ভ্যানে করে আটকদের আদালতে সোপর্দ করা হয়। পরে বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক তাদের পৃথক রিমান্ডের আদেশ দেন।


    মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে একশ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ বাইরে ঈদের নামাজ আদায় করেন। তাদের বেশিরভাগই বাংলাদেশি।

    নামাজ আদায়ের এই ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে তাদের আটক করে। ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে রাজ্যের পুলিশ প্রধান ক্ষমা চেয়েছেন। এরপরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    এদিকে স্থানীয় নাগরিকরা অভিযোগ করেছেন, কার্মস্থলে না থেকে ঐ এলাকার ২৩টি ব্লকে আট হাজারেরও বেশি অভিবাসী অবস্থান করছেন।

    এ ঘটনায় আটকরা কোনো ছাড় পাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।  

    এদিকে, করোনা ঠেকাতে মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে প্রশাসন। করা হচ্ছে আইন অমান্যকারীদের জেল-জরিমানা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ