ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ (২২ জুলাই) বৃহস্পতিবারও বরিশলের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি।
সকাল থেকে রাজধানীর সাগরদী, আলেকান্দা, কাউনিয়া, স;র রােডসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে পশু কোরবানি করতে দেখা গেছে।
লোকবল না পাওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে ঈদের দিনে যারা পশু কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিনটিকে বেছে নিয়েছেন পশু কোরবানির জন্য। এছাড়া পারিবারিক ঐতিহ্য রক্ষার কারণেও আজ কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ আবার ঈদের দিনের ঝামেলা এড়াতেই আজ কোরবানি দিচ্ছেন।
ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকেই পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।
এদিকে, আজ বৃহস্পতিবার যারা পশু কোরবানি দিচ্ছেন তাঁদের অনেকেই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন। তবে আজও বর্জ্য অপসারণের কাজ করছেন বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।
এমবি