ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ঈদের দিন ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

    ঈদের দিন ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জে ঈদের দিন ঘুরতে বেড়িয়ে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। গতকাল বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর রেল স্টেশনের কাছে এই ধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারীর বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি গ্রামে। তিনি ঈদ উপলক্ষে গোপীনাথপুর গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ধর্ষক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শওকত মুসল্লির ছেলে শরিফুল মুসল্লীকে (২৫) গ্রেপ্তার করেছে। বাকি দুই অভিযুক্ত পলাতক। 

    গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ২১ বছর বয়সী ওই তরুণী জানিয়েছেন, ঈদের দিন বিকালে ১১ বছর ও ৭ বছর বয়সী দুই ভাগ্নেকে নিয়ে রেল লাইনে ঘুরতে বের হন তিনি। সন্ধ্যার দিকে হাজির হন ওই তিন যুবক। তারা ভাগ্নেদের সামনে থেকে মেয়েটিকে রেল লাইনের নিচে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন বলে পুলিশের কাছে অভিযোগ দেন তরুণী। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে অভিযানে নামে। বুধবার গভীর রাতে শরিফুলকে তার বাড়ির এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। বাকি দুই আসামি পলাতক রয়েছেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    তিনি আরো বলেন, ঘটনাটি যেহেতু রেল লাইনে ঘটেছে সেহেতু মামলা ও আসামি রেল পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাদের খবর দেয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ রেল পুলিশ গ্রহণ করবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ