ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও সাংবাদিক আমির খসরু আর নেই
  • মালয়েশিয়ায় হত্যার পর লাশ পুঁতে রাখে স্বদেশী সহকর্মী

    মালয়েশিয়ায় হত্যার পর লাশ পুঁতে রাখে স্বদেশী সহকর্মী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার সেরাম্বানে এক বাংলাদেশিকে হত্যার পর মাটির নিচে পুতে রাখে এক স্বদেশী সহকর্মী। তারা দুজনই একটি নির্মাণ-খাতে কাজ করতেন এবং পাশাপাশি থাকতেন। পুলিশের বরাত দিয়ে দেশটির জনপ্রিয় অনলাইন দ্যা স্টার এ খবর প্রকাশ করেছে। তবে ২৯ ও ৩০ বছর বয়সের ঐ দুই বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি।

    সেরাম্বান জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ সাঈদ ইব্রাহিম জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ভুল বোঝাবুঝির জেরে একজন আরেক জনকে হত্যা করে এবং হত্যার পর তাকে শ্রমিকদের থাকার স্থানের পাশে মাটির নিচে পুতে রাখে।

    আটকের পর ২৯ বছর বয়স্ক ঐ বাংলাদেশি কাঠের টুকরা দিয়ে সহকর্মীকে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন। নির্মাণ খাতের পরিচালক নিহত ব্যক্তিকে কাজে না দেখে সন্দেহের বশবর্তী হয়ে হত্যাকারীকে জিজ্ঞাসাবাদ করলে সে সদুত্তর দিতে পারেনি।

    জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ২১ জুলাই সন্ধ্যায় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়। ১৩ জুলাই ঐ বাংলাদেশিকে সে হত্যার কথা স্বীকার করে এবং যে কাঠ দিয়ে আঘাত করা হয় এবং যেখানে পুতে রাখা হয় তাও দেখিয়ে দেয়। ৩০২ ধারা মোতাবেক ঐ হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ