ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও সাংবাদিক আমির খসরু আর নেই
  • মহামারিতে বাবা-মা হারিয়েছে ১৫ লাখ শিশু

    মহামারিতে বাবা-মা হারিয়েছে ১৫ লাখ শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মহামারির প্রথম ১৪ মাসে বিশ্বজুড়ে অন্তত ১৫ লাখ শিশু তাদের বাবা-মা, দাদা-দাদি অথবা অন্যান্য স্বজনদের হারিয়েছে; যারা এই শিশুদের পরিচর্যা করতেন। মহামারি শুরুর পর থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত এই শিশুরা এতিম হয়েছেন বলে মঙ্গলবার বিশ্বখ্যাত মেডিকেল সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।

    জাতিসংঘের জনসংখ্যা বিভাগের তথ্য অনুযায়ী, এতিম ওই শিশুদের বাবা-মা, দাদা-দাদি অথবা অন্যান্য স্বজনদের করোনায় মৃত্যুর এই তথ্য ২১টি দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। করোনায় বিশ্বে এখন পর্যন্ত যত মানুষ মারা গেছেন; তার ৭৭ শতাংশই ওই ২১ দেশে রেকর্ড করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) কোভিড-১৯ মোকাবিলা দলের সদস্য চিকিৎসক সুসান হিলিসের নেতৃত্বে একদল গবেষক করোনা এতিম শিশুদের বিষয়ে ওই গবেষণা করেছেন।

    এক বিবৃতিতে সুসান হিলিস বলেছেন, বিশ্বজুড়ে করোনায় প্রত্যেক দু’জনের মৃত্যুতে অন্তত একজন শিশু তাদের বাবা-মা অথবা অন্য পরিচর্যাকারীকে হারিয়েছেন। করোনাভাইরাস মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এতিম শিশুদের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

    মার্কিন এই চিকিৎসক বলেছেন, এই শিশুদের অগ্রাধিকার এবং ভবিষ্যতে অনেক বছর ধরে তাদের সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়বে।

    গবেষক দলের আরেক সদস্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লুসি ক্লাভার বলেছেন, আমাদের আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে। কারণ প্রত্যেক ২ সেকেন্ডে একজন শিশু তাদের পরিচর্যাকারী হারিয়ে ফেলছে।

    সূত্র: রয়টার্স, নিউইয়র্ক টাইমস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ