ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও সাংবাদিক আমির খসরু আর নেই
  • একে-৪৭ রাইফেল নিয়ে কাজে আসছেন চীনা নাগরিকরা

    একে-৪৭ রাইফেল নিয়ে কাজে আসছেন চীনা নাগরিকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের সুরক্ষা দিতে আগ্নেয়াস্ত্রসহ নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে চীন। এমনকি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সিপিইসি প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীরাও একে-৪৭ রাইফেল নিয়ে কাজে আসছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

    কয়েকদিন আগে পাকিস্তানের উত্তরাঞ্চলের খাইবার পাখতুনওয়া প্রদেশে একটি বাসে শক্তিশালী বিস্ফোরণে চীনের ৯ প্রকৌশলী নিহতের জেরে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে দাসু নদীর উপর বাঁধ নির্মাণের কাজ বন্ধ করেছিল চীন।

    চীনের সিজিজিসি নামে এক প্রতিষ্ঠান ওই বাঁধ নির্মাণের দায়িত্বে ছিল। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে পাকিস্তানের বাঁধের কাজ অসমাপ্ত রেখে পাকিস্তান ত্যাগ করেছিল প্রতিষ্ঠানটির সব কর্মী।

    এই বাঁধ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সিপিইসি প্রকল্পের অংশ। এই ঘটনা সিপিইসি প্রকল্পের অন্যান্য কাজগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছিল।এবার পাকিস্তানে সিপিইসি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের সুরক্ষায় পাকিস্তানের উপর ভরসা না করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চীন।

    এদিকে ওই বিস্ফোরণের ঘটনার পর পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান চীনের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে এ ঘটনার দ্রুত স্বচ্ছ তদন্তেরও দাবি জানিয়েছিলেন তিনি।

    অন্যদিকে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ঘটনার তদন্ত সহায়তা এবং সমন্বয়ের জন্য তারা চীনের দূতাবাসের সঙ্গে গভীর যোগাযোগ রক্ষা করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ