ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • পদ্মা সেতুর পিলারে ধাক্কা, ফেরির মাস্টার আটক

    পদ্মা সেতুর পিলারে ধাক্কা, ফেরির মাস্টার আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুর পিলারে সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনায় বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলরত রো রো ফেরি শাহ জালালের মাস্টার আবদুর রহমানকে আটক করেছে শিবচর থানা পুলিশ। শনিবার (২৪ জুলাই) সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা রো রো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন। থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে।


    পুলিশ ও ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে রো রো ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটিকে ধাক্কা দেয়। আহত হন ৩৫ জনের বেশি যাত্রী।

    এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা কোনো অবহেলা ছিল কি না—এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিবচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

    সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জিডিটি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, পিলারের সঙ্গে এর আগেও ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আগে লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরও এমন ঘটনা ঘটল। গতকালের ঘটনায় বড় ধরনের প্রাণহানি হতে পারত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ