ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও সাংবাদিক আমির খসরু আর নেই
  • প্রতিবেশীর সঙ্গে প্রেম : নাক-কান হারালো যুবক

    প্রতিবেশীর সঙ্গে প্রেম : নাক-কান হারালো যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক যুবক। আর সেজন্য চরম খেসারত দিতে হয়েছে তাকে। ওই সম্পর্কের জেরে নাক ও কান কেটে ফেলা হয়েছে তার। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

    জানা গেছে, প্রতিবেশী এক ব্যক্তি দলবল নিয়ে তার ওপর চড়াও হন। তারপর ছুরিকাঘাতে কেটে ফেলা হয় তার নাক ও কান। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছেন পাঞ্জাব প্রদেশের পুলিশ।

    পুলিশ জানিয়েছে, লাহোর থেকে ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্জাব প্রদেশের মুজফ্ফরগড়ের ঘটনা। বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আকরাম। সেসময় কয়েকজনকে সঙ্গে নিয়ে তার ওপর চড়াও হন পাড়ারই বাসিন্দা আবদুল কায়ুম। প্রথমে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। কেন তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে আকরামকে হেনস্তা করতে শুরু করেন তারা।

    পুলিশ জানিয়েছে, এরপর সকলে মিলে আকরামকে একটি নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে ধস্তাধস্তি শুরু হলে, সকলে মিলে আকরামকে চেপে ধরেন এবং কায়ুম ছুরি দিয়ে তার নাক ও কান কেটে নেন। গুরুতর জখম অবস্থায় মুলতানের নিশতর হাসপাতালে ভর্তি রয়েছেন আকরাম। কায়ুমকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেরায় তিনি অপরাধ স্বীকার করেছেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ