ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ইউপি সদস্যের নেতৃত্বে বাকপ্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা

    ইউপি সদস্যের নেতৃত্বে বাকপ্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের ঝিকরগাছায় ইউপি সদস্যের নেতৃত্বে নয়ন হোসেন (২৪) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আরও দুই যুবক। ফুটবল খেলার সময় মারামারির জের ধরে শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

    নিহত নয়ন হোসেন ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওরা উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও মৃত হানিফের ছেলে আশা (২০)। জহুরুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও আশাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


    নিহত নয়নের ভাই সুজন অভিযোগ করেন, শুক্রবার (২৩ জুলাই) বিকেলে স্থানীয় খেলার মাঠে যুবকরা ফুটবল খেলছিলেন। খেলার মধ্যে ল্যাং মারাকে কেন্দ্র করে পানিসারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সরোয়ারের ছেলে বকুল বিপক্ষ দলের মেহেদীকে মারধর করেন। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়। পরে শনিবার রাতে বিষয়টি মীমাংসার জন্য সালিস হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সন্ধ্যার দিকে ইউপি সদস্য সরোয়ার ও তার দুই ছেলে বকুল ও জাহিদ ধারালো দা দিয়ে নয়নকে কুপিয়ে জখম করেন। এ সময় জহুরুল ও আশা ঠেকাতে গেলে ইউপি সদস্য তাদেরকেও কুপিয়ে জখম করেন। 

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নয়ন ও জহুরুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। স্বজনরা রাত ৮টার দিকে নয়ন ও জহুরুলকে জরুরি বিভাগে আনলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।


    ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নয়নকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ