ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও সাংবাদিক আমির খসরু আর নেই
  • ফ্রান্সে ‘আমার হিজাবে হাত দেবেন না’ আন্দোলন

    ফ্রান্সে ‘আমার হিজাবে হাত দেবেন না’ আন্দোলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্লামেন্টে উত্থাপিত বিচ্ছিন্নতাবাদবিরোধী বিল নিয়ে ফ্রান্সে বিতর্কের শেষ নেই। অনেকে এই বিলকে ইসলামোফোবিক বলে এর সমালোচনায় মুখর হয়েছেন, বিশেষত এই বিলের মাধ্যমে যেভাবে হিজাবকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে তা নিন্দিত হচ্ছে প্রায় সব মহলে।

    ধর্ম প্রদত্ত এই অধিকার যাদের থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে তারাই ফরাসি শাসকদের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। বিলটি আইনে পরিণত হলে স্কুল ট্রিপে যাওয়া শিক্ষার্থীদের মায়েরা আর হিজাব পরতে পারবেন না, পাবলিক পুলে বুরকিনি (মুসলিমদের জন্য সাঁতারের পোশাক) নিষিদ্ধ হবে এবং অনুর্দ্ধ ১৮-র কাউকেই আর জনসমক্ষে ধর্মীয় পোশাক বা মুখ ঢাকা পোশাক পরার অনুমতি দেবে না ফ্রান্স সরকার।

    ফরাসি মাটিতে ইসলামোফোবিয়ার এমন রাজনৈতিক দাপটের মুখে সোশ্যাল মিডিয়াকে ঢাল বানিয়ে ‘ডোন্ট টাচ মাই হিজাব’ আন্দোলন শুরু করেছেন একদল মুসলিম নারী। এই যুদ্ধটা একেবারেই তাদের ধর্মীয় অধিকার ও স্বাধীনতা রক্ষার। ‘আমার হিজাবে হাত দেবেন না’ শীর্ষক এই আন্দোলনের শুরুটা হয়েছিল দুইগু আকিনের হাত ধরে।

    আকিনের এই বৈধ লড়াইয়ে তার সঙ্গ দিতে এগিয়ে আসে ফ্রান্সের ধর্মপ্রাণ নারীরাও। দেশে বিরাজমান ইসলোমোফোবিক বিল এবং প্রশাসনিক আচরণ নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন আকিন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ